নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার (১২ নভেম্বর ২০২৫) মুন্সীগঞ্জের মাস্টার আব্দুর রহমান একাডেমী প্রাঙ্গণে বিক্রমপুর রক্তদান সংস্থার উদ্যোগে আয়োজিত ৪৫তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৫০০+ শিক্ষার্থী, যাদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে রক্তদানের প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই ক্যাম্পের মূল উদ্দেশ্য।
বিক্রমপুর রক্তদান সংস্থার সদস্য রিফাত তালুকদারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল সাত্তার ডালি, সভাপতি ম্যানেজিং কমিটি, মাস্টার আব্দুর রহমান একাডেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মাস্টার আব্দুর রহমান একাডেমী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিক্রমপুর রক্তদান সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর কুন্ডু ও সহ-সভাপতি বাইজিদ খান।
কর্মসূচির সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান মারুফ।
নিজ বক্তব্যে সাজিদ হাসান মারুফ বলেন —
> “প্রতিটি তরুণ যদি রক্তদানে উৎসাহী হয়, তবে কোনো মানুষ রক্তের অভাবে জীবন হারাবে না। আমাদের উদ্দেশ্য শুধু রক্তের গ্রুপ নির্ণয় নয়, বরং রক্তদানের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা। মানবিক কাজে তরুণদের যুক্ত করতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা রক্তদানের গুরুত্ব সম্পর্কে নতুন করে অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতে রক্তদাতা হিসেবে নিজেকে প্রস্তুত রাখবেন।
স্থানীয় এলাকাবাসী ও শিক্ষকরা বিক্রমপুর রক্তদান সংস্থার এই মানবিক উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বিক্রমপুর রক্তদান সংস্থা পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাফসা আক্তার কোষাধক্ষ, সামির শেখ পরিকল্পনা বিষয়ক সম্পাদক, সোহান তালুকদার জনকল্যাণ বিষয়ক সম্পাদক,সদস্য সুমাইয়া ঈশিকা, সুলতানা আক্তার সুইটি, জান্নাত ইসলাম, ইভা আক্তার আদরি, সাদিয়া আক্তর, ফাতেমা জাহান মোহিনী, শিহাব দেওয়ান।

0 Comments