নিজস্ব প্রতিনিধি:-
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে মেধার উজ্জ্বল স্বাক্ষর রেখেছে সিরাজদিখানের কৃতি শিক্ষার্থী কায়নাত বিনতে জামান। সে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় সমগ্র জেলায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
কায়নাত বিনতে জামান সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তার এই সাফল্যে বিদ্যালয়সহ পুরো সিরাজদিখান এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
জেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার প্রতিযোগীদের পেছনে ফেলে কায়নাত তার বাগ্মিতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে বিচারকদের মুগ্ধ করে। এর আগে সে সিরাজদিখান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল।
কায়নাত বিনতে জামানের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, কায়নাত অত্যন্ত মেধাবী এবং সৃজনশীল। জেলা পর্যায়ে তার এই অর্জন বিদ্যালয়ের সম্মান আরও বৃদ্ধি করেছে। কায়নাত বড় হয়ে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।
তার এই ধারাবাহিক সাফল্য অব্যাহত রাখতে এবং আগামীতে আরও বড় অর্জনের জন্য কায়নাত ও তার পরিবার সবার কাছে দোয়া কামনা করেছে।

0 Comments